কার্যকরের তারিখ: আগস্ট ২০২৬
BedaManush-এ আমরা সবসময় আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের প্রিমিয়াম গ্রুমিং প্রোডাক্ট এবং সেরা শপিং অভিজ্ঞতা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন অর্ডারে আপনার শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা একটি স্বচ্ছ এবং সহজ রিটার্ন ও রিফান্ড পলিসি বজায় রাখি।
আমাদের ওয়েবসাইট (bedamanush.com) থেকে কোনো পণ্য ক্রয়ের পূর্বে অনুগ্রহ করে আমাদের রিটার্ন ও রিফান্ড শর্তাবলী পড়ার অনুরধ রইল।
১. ৩০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি (Replacement Policy)
- আমাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন Mini Shaver বা অন্যান্য নির্ধারিত পণ্যের ক্ষেত্রে ক্রয়ের তারিখ থেকে ৩০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রযোজ্য।
- যদি ডেলিভারি পাওয়ার পর পণ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি (যেমন: কাজ না করা, চার্জ না নেওয়া বা ডিফেক্টিভ পার্টস) পাওয়া যায়, তবে আপনি সেটি পরিবর্তন করে নতুন পণ্য গ্রহণ করতে পারবেন।
২. রিটার্ন গ্রহণের শর্তাবলী
একটি পণ্য রিটার্ন বা রিপ্লেস করার জন্য নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে:
- পণ্যটি অব্যবহৃত, অক্ষত এবং সম্পূর্ণ ত্রুটিমুক্ত অবস্থায় থাকতে হবে (যদি না এটি ম্যানুফ্যাকচারিং ত্রুটিযুক্ত হয়)।
- পণ্যের মূল বক্স, প্যাকেজিং, ক্যাবল, ম্যানুয়াল এবং সাথে থাকা ইনভয়েস বা ক্রয় তথ্য অবশ্যই সাথে থাকতে হবে।
- কাস্টমারের নিজের ভুলে বা অপব্যবহারে (যেমন: পড়ে গিয়ে ভেঙে যাওয়া, পানিতে নষ্ট হওয়া বা ভুলভাবে চার্জ দেওয়া) পণ্য ক্ষতিগ্রস্ত হলে তা রিটার্ন বা ওয়ারেন্টির আওতাভুক্ত হবে না।
৩. ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি (Service Warranty)
- ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সময়সীমা পার হওয়ার পরেও যদি ১ বছরের মধ্যে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তবে আমাদের ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি পলিসির অধীনে বিনামূল্যে সার্ভিসিং সুবিধা দেওয়া হবে তবে যদি কোন পার্টস প্রয়োজন হয় তাহলে তা গ্রাহককে বহন করতে হবে।
৪. রিফান্ড পলিসি (Refund Policy)
- সাধারণত আমাদের লক্ষ্য থাকে ত্রুটিপূর্ণ পণ্যটি দ্রুত পরিবর্তন (Replace) করে নতুন পণ্য পৌঁছে দেওয়া। তবে বিশেষ পরিস্থিতিতে (যেমন: আমাদের স্টকে একই পণ্য না থাকলে বা কাস্টমার কোন সমস্যার কারণে নিতে না চাইলে) রিফান্ড প্রসেস করা হয়।
- যদি রিফান্ড প্রযোজ্য হয়, তবে পণ্য আমাদের ওয়্যারহাউসে ফেরত আসার পর এবং চেক করার পর ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে আপনার পেমেন্ট মাধ্যম (বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড) অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে।
- ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে রিফান্ডের জন্য আপনার সঠিক ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট নম্বর প্রদান করতে হবে। কুরিয়ার চার্জ বা ডেলিভারি ফি অফেরতযোগ্য হবে এবং শেভারের ক্ষেত্রে যদি পণ্যটি ব্যাবহার করা হয় তাহলে ব্লেডের টাকা অফেরতযোগ্য হবে।
৫. রিটার্ন বা রিপ্লেসমেন্টের প্রক্রিয়া
যদি আপনার পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ করার প্রয়োজন হয়, তবে এই সহজ ধাপগুলো অনুসরণ করুন:
- পণ্য হাতে পাওয়ার পর কোনো সমস্যা দেখলে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
- আমাদের ফেসবুক পেজ ইনবক্সে বা হটলাইন নম্বরে আপনার অর্ডার নম্বর এবং সমস্যার একটি ছোট ভিডিও বা ছবি পাঠান।
- আমাদের টিম যাচাই করার পর আপনার নিকটস্থ কুরিয়ার থেকে আমাদের অফিছে পণ্যটি পাঠাতে বলা হবে এবং পণ্যটি পাওয়ার পর সমস্যাটি পুনরায় যাচাই করে আপনাকে দ্রুত সমাধান দেয়া হবে ইনশাআল্লাহ্।
৬. যোগাযোগ
রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ড সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
- ব্র্যান্ড: BedaManush
- অফিস: মিরপুর-৬, ঢাকা, বাংলাদেশ
- ইমেইল: bedamanushbd@gmail.com
- ফোন: +৮৮০ ০১৭১৯১১৯৯৯২